গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং, বেকায়দায় শিক্ষার্থীরা

সেপ্টেম্বর 13, 2024
by

নেত্রকোনার কেন্দুয়ায় লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে হঠাৎ করেই। পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের মানুষ এ নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছে। গরম আর লোডশেডিংয়ে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। অস্থির হয়ে উঠেছে জনজীবন। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পল্লীবিদ্যুৎ সূত্রে জানা গেছে।

পল্লীবিদ্যুৎ সমিতির কেন্দুয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের প্রায় ২২ হাজার গ্রাহক আছে। এ ছাড়াও দিনদিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় উপজেলায় বিদ্যুতের চাহিদার পরিমাণ প্রায় ২৪ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ছয় থেকে আট মেগাওয়াট। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

কয়েকজন গ্রাহক জানান, উপজেলা সদরে বিদ্যুৎ থাকলেও গ্রামাঞ্চলে এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৩- ৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। প্রতিদিন সন্ধ্যায় (পিক আওয়ার) বিদ্যুৎ চলে যায়। এ ছাড়া সকাল থেকে গভীর রাত পর্যন্ত কমপক্ষে ১০-১২ বার লোডশেডিং হয়।

তারা আরও জানান, একবার বিদ্যুৎ গেলে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর আসে। অব্যাহত লোডশেডিং এবং ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, কলকারখানায় উৎপাদন এবং বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার বেশি ব্যাঘাত ঘটছে।

উপজেলার মোজাফফর পুর ইউনিয়নের বাসিন্দা সলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে কালবেলাকে বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। নামাজের সময়ও বিদ্যুৎ থাকে না। আমরা ঠিকমতো নামাজও পড়তে পারি না। প্রায় সময় বিদ্যুৎ থাকে না। কয়েকঘণ্টা পরপরই বিদ্যুৎ যায়, কিছুক্ষণ থাকার পর আবার চলে যায়। লোড শেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ না থাকায় বেশি ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের।

উপজেলার গন্ডা ইউনিয়নের শিক্ষার্থী আশরাফুল, নাদিম, লিয়ন জানায়, শহরের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ কম কেন? বুঝলাম না। প্রয়োজনের সময় বিদ্যুৎ না থাকায় লেখাপড়ার করতে সমস্যা হয়। এতে আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।

কেন্দুয়া পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান কালবেলাকে জানান, স্বাভাবিক সময়ে বিদ্যুতের চাহিদা ছিল দিনে ১৬ মেগাওয়াট ও রাতে ২২ মেগাওয়াট। তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে দিনে ২০ মেগাওয়াট ও রাতে ২৪ মেগাওয়াটে দাঁড়িয়েছে। আবার রাত ১২টার পর বিদ্যুৎ পাচ্ছি মাত্র ৮ মেগাওয়াট। আমরা চাহিদানুযায়ী বিদ্যুৎ পাচ্ছি না। যার ফলে গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন সেবা দিতে পারছি না।

তিনি বলেন, সেনা ক্যাম্প, হাসপাতাল, সরকারি অফিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে শহরের তুলনায় গ্রামাঞ্চলের লোডশেডিং বেশি। আর লোডশেডিং থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। বিদ্যুতের উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংয়ের সমস্যা কেটে যাবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘মা ছাড়া মেয়ের জীবন কতটা বেদনার তা কেবল সেই সন্তানই বোঝে’

গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা

শুরুর আগেই বার্গারের বাংলাদেশ সফর শেষ

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নান্দ্রে বার্গারের সার্ভিস পাচ্ছে না