দিল্লিসহ ৬ স্থানের দূতকে ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফেরানো হচ্ছে

অক্টোবর 1, 2024
by

ভারতের দিল্লি, আমেরিকার নিউইয়র্ক, বেলজিয়ামের ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে ‘অনতিবিলম্বে’ ঢাকায় সদর দপ্তরে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে ছয় রাষ্ট্রদূত/হাইকমিশনারকে ঢাকায় ফেরার নির্দশনা দেওয়া হয়েছে।

বর্তমান দায়িত্ব ছেড়ে যে ছয় দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন, হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ (বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস), হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকী (ক্যানবেরা) ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস লিসবন)।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকা সদর দপ্তরে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এর আগে, ২৯ সেপ্টেম্বর এক অফিস আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরতে নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নানার বাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিতুল আলম (৭) নামে

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে দুই মেয়েকে নীলাঞ্জনার পরামর্শ

টালিউডে চর্চার কেন্দ্রে রয়েছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ