বৃষ্টিতেও সড়কে পড়ে ছিলেন শতবর্ষী বৃদ্ধা

অক্টোবর 3, 2024
by

কুমিল্লার বরুড়ায় শতবর্ষী এক বৃদ্ধা টানা দুদিন মুষলধারে বৃষ্টির মাঝেও রাস্তার পাশে শুয়ে আছেন। এলাকাবাসীর ধারণা বৃদ্ধাটি মানুসিক ভারসাম্যহীন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা বাজার থেকে ঝলম বাজার সড়কের মধ্যবর্তী স্থানে বৃদ্ধা মহিলাটিকে দেখা গেছে। তিনি অসুস্থ ও মানুসিক ভারসাম্যহীন থাকায় তার নাম, জেলা উপজেলা কিছুই জানা যায়নি।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকাল থেকে তাকে দেখতে পায় সেখানে। রাস্তার পাশে এমন অনেক মানুষ শুয়ে থাকে এই ভেবে কেউ কিছু বলেনি। কিন্তু বুধবার থেকে যখন ভারি বৃষ্টির মাঝেও তাকে শুয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তিনি জীবিত আছেন কি না। কয়েকজন মিলে বৃদ্ধার সামনে গিয়ে দেখে তার চোখের পাতা নড়ছে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক। তখন সবাই ধরে নেয় তিনি মানুসিক ভারসাম্যহীন।

একপর্যায়ে স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিতে চাইলে তিনি মারাত্মকভাবে আক্রমণাত্মক হয়ে যায়। সামনে যা পায় সেটা দিয়েই মারতে যায়।

রাকিবুল নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, প্রথম দিন তাকে কিছু খাবার দিয়েছিলাম। কিন্তু সে খাবারগুলো খায়নি। ২য় দিন তাকে স্থানীয় আরো কয়েকজন মিলে হাসপাতালে নিতে চাইলাম তিনি মারাত্মক আক্রমণাত্মক হয়ে আমাদের মারতে আসে। পরে আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি।

এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, আমি মিটিংয়ে আছি এখন। বিষয়টা দেখছি।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, আমি এখনি দেখছি। পরে ইউএনও বৃদ্ধাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাত রাস্তার বিটিসিএল অফিসের ভিতরে চোর

তরুণ চেইঞ্জমেকারদের নেতৃত্বের প্রশিক্ষণ দেবে ইউনিসেফ

বাংলাদেশের তরুণ ‘চেইঞ্জমেকারদের’ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’ চালু