ইসরায়েলি পণ্য বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের

অক্টোবর 4, 2024
by

লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান রাইটস সোসাইটি’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ইসরায়েলের দখলদাররা ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে। আমরা প্রত্যেকে মানুষ, আমরা চাই না একটি প্রাণ ঝরে যাক। আমরা আজ এখানে মুক্তভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করছি কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা তাদের মুক্তির গান গাইতে পারে না। আমরা তাদের স্বাধীনতা চাই।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, ইসরায়েল আজ ফিলিস্তিনকে শেষ করে এখন লেবাননের দিকে হাত বাড়িয়েছে। সুন্নিদের দমনের পর তারা শিয়াদের ধরেছে। তারা মারার সময় দেখে মুসলিমদের মারছি কিন্তু আমরা আছি সুন্নি আর শিয়া নিয়ে। ইসরায়েলের এ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আরব ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, আমরা এখানে দাঁড়িয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারব না। আমরা যা পারি তা হলো ইসরায়েলি চিহ্নিত পণ্যগুলোর ব্যবহার বন্ধ করতে। আমরা ইসরায়েলের পণ্য না খেলে মরব না। এটা হবে আমাদের প্রতিবাদ।

‘হিউম্যান রাইটস সোসাইটি’র সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, মানবতা আজ ভূলুণ্ঠিত। আমরা নির্বাক তাকিয়ে আছি। আমাদের কাছে ট্যাংক নেই, গোলাবারুদ নেই, যা আছে তা হলো প্রতিবাদের ভাষা। ফিলিস্তিন ও লেবাননের হামলার প্রতিবাদের দাঁড়িয়েছি। ফিলিস্তিন ও লেবাননে মানবাধিকার আজ ভূলুণ্ঠিত, কিন্ত পশ্চিমারা চুপ। আমরা চাই ফিলিস্তিনের মানুষও সুস্থ, সুন্দর, নিরাপদে বাস করুক। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে : শ্রম উপদেষ্টা

গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে বলে অভিযোগ করে শ্রম