ধোনিকে ধরে রাখছে চেন্নাই, কমছে পারিশ্রমিক

অক্টোবর 10, 2024
by

আইপিএলের আসন্ন নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার নিয়মে বদল এসেছে। তাই কম টাকায় আনক্যাপড (ঘরোয়া) ক্রিকেটার হিসেবে ধোনিকে ধরে রাখার সুযোগ পাচ্ছে চেন্নাই সুপার কিংস। আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। অর্থাৎ আসন্ন আসরে  হলুদ জার্সিতেই খেলছেন ধোনি।

অবশ্য এখনও পর্যন্ত ধোনি বা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম মাইখেলকে একটি সূত্র ধোনির আইপিএল খেলার বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন আসরেও চেন্নাইয়ের হয়েই খেলবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম মাইখেলকে জানিয়েছে, ২০২৫ আইপিএলেও খেলতে চলেছেন ধোনি। জুলাইয়ে ৪৩ বছর পূর্ণ করা এই উইকেটকিপার–ব্যাটসম্যান সামনের মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলবেন। আইপিএলের আসন্ন মেগা নিলামের আগে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে তাকে রেখে দিতে যাচ্ছে সিএসকে।

২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলামের প্রস্তুতি চলছে বিসিসিআইয়ে। এখনো তারিখ বা ভেন্যু ঠিক করা হয়নি। তবে নভেম্বরের শেষ সপ্তাহে খেলোয়াড় কেনার অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। নিলামকে কেন্দ্র করে দলগুলো এখন খেলোয়াড় ধরে রাখার কাজ নিয়ে ব্যস্ত। সর্বশেষ অনুমোদিত নিয়ম অনুযায়ী, দলগুলো ২০২৪ স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এর মধ্যে পাঁচজন ক্যাপড, একজন আনক্যাপড।

সম্প্রতি বিসিসিআই একটি নিয়ম করেছে, যেসব খেলোয়াড় ভারত জাতীয় দলের হয়ে পাঁচ বছর প্রতিনিধিত্ব করেননি, তিনি ‘আনক্যাপড’ বিভাগে পড়বেন। ধোনি ভারতের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। এর অর্থ, চেন্নাই সুপার কিংস ধোনিকে ২০২৫ সালের জন্য ‘আনক্যাপড’ হিসেবে রাখতে পারবে। তবে সেক্ষেত্রে ধোনির পারিশ্রমিকের পরিমাণ কমবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আড়িয়াল বিলে ধান কাটা-মাড়াই উদ্বোধন করলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার আড়িয়াল বিলের পাকা ধান কাটা ও মাড়াই

ঢাবি হলে গণপিটুনি: তোফাজ্জলের মৃত্যু নিয়ে নতুন দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণকারী