অবশেষে প্রেমিককে বিয়ে করছেন শিরিন শিলা

অক্টোবর 10, 2024
by

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। চলতি বছরের একেবারেই শুরুতে জানিয়েছিলেন, ২০২৪ সালেই বিয়ে করবেন তিনি। কথামতো তাই করতে যাচ্ছেন নায়িকা। জানালেন, বৃহস্পতিবার রাতেই বিয়ের পিড়িতে বসছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমে শিরিন শিলা জানালেন, পরিবারের সম্মতিতেই প্রেমিককে বিয়ে করছেন নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিষয়টি আরও পরে জানাতে চেয়েছিলেন তিনি।

শিরিন শিলা বলেন, ‘ভেবেছিলাম কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দুই পরিবারের আয়োজনেই বিয়ে হচ্ছে।’

নায়িকা আরও জানান, আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। পরে ধুমধাম করে আয়োজন করা হবে বলে জানান। শিরিনের কথায়, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে।’

২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখে প্রেমিকের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। 

নায়িকা শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দিলজিতের কনসার্টে নাচলেন দীপিকা

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বলিউড তারকা দম্পতি দীপিকা-রণবীরের কোলজুড়ে আসে

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম, ৮ আগস্ট, ২০২৪ : দীর্ঘ এক মাসের বেশি বন্ধ