‘আল্লাহ সবগুলো মানুষ নিয়ে গেল’

অক্টোবর 10, 2024
by

‘আল্লাহ কী দেহালো, একটা মানুষও বাঁইচা নাই যে কী দিয়ে কী হলো বলবে। কোনো কিছু বলার নাই। আল্লাহ সবগুলো মানুষ নিয়ে গেলো’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভে‌ঙে প‌ড়েন পিরোজপুরে প্রাইভেটকার খাঁদে পড়ে নিহত শাওনের খালা।

বুধবার (৯ আক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা-পিরোজপুর সড়কের নুরানীগেট সংলগ্ন এলাকায় খালে প্রাইভেটকার পড়ে ৮ জন নিহত হ‌ন। এদের ম‌ধ্যে চারজনের বাড়ি জেলার নাজিরপুর উপজেলা হোগলাবুনিয়া গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাওন মৃধা উপজেলা হোগলাবুনিয়া গ্রামের মৃত আসাদুজ্জামান মৃধার ছেলে। শাওনরা পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

শাওনের পরিবার সূত্রে জানা যায়, শাওন ও তার বন্ধুর প‌রিবারসহ কুয়াকাটা থেকে বেড়িয়ে মামা বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ৩টার দিকে গাড়ি পিরোজপুরের নুরানীগেটে এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শাওন ও তার বন্ধুসহ ৮ জনই মারা যায়।

নিহত শাও‌নের মামাত বোন রিমা আক্তার বলেন, শাওন ভাই আমাকে সন্ধ্যায় ফোন করে কুয়াকাটা থেকে আমাদের বাড়িতে আসার কথা বলে। তখন তার সঙ্গে ভাবি ও ভাইয়ার বন্ধুসহ ৮ জনের খাবার রান্না করার কথা বলে। আমরা খাবার রান্না করে রাত আড়াইটা পর্যন্ত অপেক্ষা করি। আমার সঙ্গে তাদের রাত ১টা সময় কথা হয়। এরপর আর কথা হয়নি। সকালে ঢাকা থেকে বড় ভাই ফোন করে তাদের নিহতের কথা জানান।

শাওনের বড় মামা বাবুল ফকির বলেন, আমরা ফজরের আজানের সময় শুনেছি ও (শাওন) গাড়ি এক্সিডেন্ট করেছে।

জেলা সিভিল সার্জন মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের ৮ জন নিহত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি পানিতে পড়ার কারণে ডুবে তাদের মৃত্যু হয়। আটজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

পিরোজপুর সদর থানার ওসি মো. আবদুস সোবাহান জানান, আমরা রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও স্থানীয়দের সহযোগিতায় ৮টি মরদেহ উদ্ধার করি। তাদের মধ্যে চারজনের বাড়ি নাজিরপুরে উপজেলা হোগলাবুনিয়া গ্রামে।

উল্লেখ‌্য, নিহত ৮ জনের ম‌ধ্যে ৪ জ‌নের বা‌ড়ি শেরপুর জেলায় এবং ৪ জ‌নের বা‌ড়ি পি‌রোজপু‌রের না‌জিরপুর উপ‌জেলায়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি
ফারাক্কা

ফারাক্কার ১০৯ গেট খুলে দিল ভারত

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট

সড়কে বিশৃঙ্খলার ৮০ ভাগের জন্য দায়ী সরকার-প্রশাসন

সড়কে বিশৃঙ্খলার ৮০ ভাগের জন্য দায়ী সরকার ও প্রশাসন বলে