ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান ‘অবিশ্বাস্য’: ফারুকী

নভেম্বর 11, 2024
by

ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের পুরস্কার হিসেবে উপদেষ্টার দায়িত্ব পালন করতে আসেননি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ফেসবুক স্ট্যাটাস ধরে ফ্যাসিস্টের পক্ষে তার অবস্থানের বিষয়ে যে সমালোচনা হচ্ছে, সেটা ‘অবিশ্বাস্য’।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তার সম্পর্কে ছাত্র সমন্বয়কদের সমালোচনার বিষয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার অবস্থান কী, আমি কী করি, আমি কী করেছি, আমার গত ১৫ বছরের ফেসবুক ঘাঁটলে দেখা যাবে। শুধু দু-চারটি পোস্ট ঘাঁটবেন না, সব ঘাঁটেন। আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যাবে আমার অবস্থান কী?

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান, এটা একটা অবিশ্বাস্য কথা। এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। আমার লেখাগুলো পড়েন। এই চেতনা লইয়া আমরা কী করব- ২০১৪ সালে লিখেছি, যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে, পড়ে দেখেন। এছাড়া ‘কিন্তু এবং যদির খোঁজে’ নামে একটা লেখা লিখেছিলাম ২০১৫-তে।

তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কি না- সেটার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমি কাজটি করতে পারব কি না, সেটা গুরুত্বপূর্ণ। যারা আমাকে বিশ্বাস করেছে আমি কাজটি করতে পারব। তখন আমি চিন্তা করলাম, আমি পারবো কি না। আমি যখন ভাবলাম হ্যাঁ, হয়তো পারব। তখনই এসেছি।

তিনি আরও বলেন, আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট। আমরা সামনে একটা মিটিংয়ে বসব। সেখানে আমরা ব্রেইন স্ট্রিমিং করব- আমরা কী কী করতে পারি। আমরা চলে যাওয়ার পরে যাতে বলতে পারি-দৃশ্যমান কিছু করেছি। সেটা রেডি হওয়ার পর আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে উপস্থাপন করব।

ফারুকী বলেন, সেটা অনুমোদন পাওয়ার পর আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাও জানবেন। আমরা রোডম্যাপ কী দিয়েছি, আমরা কী কী করতে চাই। আমরা চলে যাওয়ার দিন আপনারা বিচার করতে পারবেন আমরা কয়টায় সফল হয়েছি, কয়টায় ব্যর্থ হয়েছি। যেগুলোতে ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় হার, শেষ আটে ব্রাজিল

কলম্বিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা স্বপ্নের সমাপ্তি

সাগর-রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি পেলেন