চিকিৎসকদের বৈষম্যমূলক বদলির আদেশ বাতিল করতে হবে : ড্যাব

নভেম্বর 11, 2024
by

ডা. মো. জাভেদ হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দানকারী চিকিৎসকদের শাস্তিমূলক বদলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আগামী ৭ দিনের মধ্যে শাস্তিমূলক বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, জুলাই-অগাস্ট বিপ্লবে আহতদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসকদের প্রতি পুনরায় বৈষম্যমূলক আচরণ ও শাস্তিমূলক বদলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে দীর্ঘ সাড়ে ১৫ বছর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। গত জুলাই-অগাস্টে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠে এদেশের ছাত্র-জনতা, সংঘটিত হয় বিপ্লব। বিপ্লব চলাকালে মুক্তিকামী ছাত্র-জনতার উপর আগ্রাসী হয়ে স্বৈরাচার হাসিনার সরকার রক্তের হোলি খেলায় মত্ত হয়। প্রায় ২ হাজার ছাত্র-জনতা ফ্যাসিস্টের হাতে নিহত হয়, আহত হয় অর্ধ লক্ষাধিক মানুষ। বিপুল সংখ্যক আহত ছাত্র-জনতাকে চিকিৎসা সেবা প্রদান করে বৈষম্যের শিকার হওয়া চিকিৎসকরা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই, আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দানকারী ডা. মো. জাভেদ হোসেনকে গত রোববার স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। আমরা এই বৈষম্যমূলক ও শাস্তিমূলক বদলির অর্ডার অবিলম্বে বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

ড্যাব নেতৃদ্বয় বলেন, ইতোপূর্বে স্বৈরাচারের দোসর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. রোবেদ আমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিপ্তে বৈষম্য বিরোধী আন্দোলনে চিকিৎসাসেবা দানকারী ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর, ডা. আশরাফীসহ চারজন চিকিৎসককে শাস্তিমূলক বদলি করা হয়েছিল, যা বৈমষ্যবিরোধী আন্দোলনের মূলমন্ত্রের পরিপন্থী। স্বয়ং স্বাস্থ্য উপদেষ্টা সেই ৪ জন চিকিৎসকের শাস্তিমূলক বদলির আদেশ বাতিলের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বিপ্লবকালে যখন আওয়ামীপন্থি স্বাচিপের চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবায় বাধা প্রদান করেছিল, তখন আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে চিকিৎসাসেবা প্রদান করেছিলেন বৈষম্যের শিকার ডা. মো. জাভেদ হোসেন, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. আশরাফী প্রমুখ।

আন্দোলনে চিকিৎসা সেবাদানকারী চিকিৎসকদের শাস্তিমূলক বদলি করায় স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্টদের মাঝে এই প্রশ্নের উদয় হয়েছে যে, ‘কার বা কাদের অদৃশ্য ইশারায় এরূপ গর্হিত, নিন্দনীয় শাস্তিমূলক বদলির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে?’ তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর বৈষম্যের শিকার হওয়া ডা. মো. জাভেদ হোসেনসহ চিকিৎসকদের প্রতি করা বৈষম্যমূলক বদলির আদেশ আগামী ৭ দিনের মধ্যে বাতিল করে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত কর্মস্থলে পদায়ন করতে হবে। এ ছাড়াও স্বৈরাচারের দোসর যাদের পদায়ন করা হয়েছে তাদের পদায়ন বাতিল করে জুলাই বিপ্লবের গণহত্যায় মদদদাতা হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। যদি আগামী ৭ দিনের মধ্যে শাস্তিমূলক বদলীর আদেশ বাতিল ও স্বৈরাচারের দোসরদের পদায়ন বাতিল করে শাস্তির ব্যবস্থা করা না হয়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার চিকিৎসকরা পুনঃবৈষম্যের হাত থেকে মুক্তি পেতে চায়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভোক্তা সুলভ মূল্যে পাবে ১০ কৃষি পণ্য : বাণিজ্য উপদেষ্টা

সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষি পণ্য। এতে

কৃষিকে কৃষকবান্ধব করতে হবে : কৃষি উপদেষ্টা 

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী