নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান তারকা ক্রিকেটার

ডিসেম্বর 12, 2024
by

ডোপিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন নিরোশান ডিকভেলা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আবারও ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটেই এখন খেলতে পারবেন এই উইকেটকিপার ব্যাটার।

সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ডিকভেলা। যে কারণে গত অগাস্টে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে শ্রীলঙ্কা অ্যান্টি-ডোপিং এজেন্সি।

ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলেন ডিকভেলা। তার দাবি ছিল, টুর্নামেন্ট চলাকালে কোনো নিষিদ্ধ পদার্থ তিনি গ্রহণ করেননি এবং চিহ্নিত পদার্থটি খেলার পারফরম্যান্স বাড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়। তার করা আপিল সফল হয়েছে। ফলে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে সব ধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

ক্যারিয়ারে বিতর্কিত কাণ্ড করে খবরের শিরোনামে আগেও এসেছেন ডিকভেলা। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের একজন ছিলেন তিনি।

তিন সংস্করণেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ডিকওয়েলা। ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দুটি সেঞ্চুরি আছে ওয়ানডেতে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মুনতাহা হত্যাকাণ্ড : আদালতে যা বললেন সেই গৃহশিক্ষিকা

সিলেটের কানাইঘাট উপজেলার শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যা মামলার

নায়িকাদের অস্বস্তিকর অবস্থায় ফেলেন, অভিযোগ নিয়ে মুখ খুললেন বরুণ

বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন বরুণ ধাওয়ান। কিন্তু সহ-অভিনেতা