পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

জানুয়ারি 1, 2025
by

বেশ কয়েক বছর ধরে জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিদায়ী বছরে নতুন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে নিজের ইতিবাচক অবস্থান স্পষ্টও করেন। এদিকে দেখতে চলে আসল নতুন বছর। তবে অপেক্ষার প্রহর আর লম্বা করবেন না অভিনেত্রী। জানালেন, পাত্র খোঁজা হচ্ছে, মনের মতো হলেই বিয়ে!

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন বাঁধন। এছাড়াও, নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন।

বাঁধন বলেন, ‘গত বছরটা ছিল একেবারেই আলাদা; দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক।’

২০২৪ সালে কাজে বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, ‘গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে।’

বাঁধন যে নিজের রূপ-লাবণ্য, অভিনয় দক্ষতায় নিজের অবস্থান পোক্ত করেছেন, তা বলা বাহুল্য। ক্যারিয়ারে এই অভিনেত্রীর সাফল্য অধরা নয়। কাজকর্মে তার উজ্জ্বলতার কমতি না থাকলেও অপূর্ণতা রয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ঘিরে।

এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন, তা কারোই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।

তবে, বাঁধনও সময় নিচ্ছেন। চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না নিশ্চয়ই। তবে নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক বাঁধন। 

অভিনেত্রীর কথায়, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দেশের সব মাদরাসার ফাজিল পরীক্ষা স্থগিত

 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সব মাদরাসার ফাজিল পরীক্ষা

এশিয়া কাপজয়ী তামিমের ফিফটি, ব্যর্থ তামিম ইকবাল 

মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। আজ উদ্বোধনী দিনেই মাঠে