আখেরি মোনাজাত শেষে ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা

ফেব্রুয়ারি 2, 2025
by

বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ভোর থেকে ময়দানের দিকে গণপরিবহন বন্ধ ছিল। এছাড়া সকাল থেকে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ইজতেমার পথে যেতে পারেনি অনেক গণপরিবহন। আখেরি মোনাজাতে অংশ নিয়ে ফিরতি পথে গণপরিবহনের সংখ্যা কম থাকায় বিড়ম্বনা পোহাতে হচ্ছে মুসল্লিদের।

অনেকেই দীর্ঘ পথ পেরিয়ে ফিরে আসছেন পায়ে হেঁটে, কেউ কেউ পিকআপে, গণপরিবহনে, যৌথভাবে সিএনজিতে, প্যাডেল চালিত ভ্যান, রাইড শেয়ারিং বাহনে করে ফিরছেন। তবে অল্পসংখ্যক যে-সব বাস ওই দিক থেকে আসছে সেগুলোতে ঠাঁই নেই। কিছু কিছু বাসের সিটিং সার্ভিসের নামে বন্ধ রাখা হয়েছে গেই। সেসব বাসে যাত্রীদের কাছে আদায় করে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

আব্দুল্লাহপুর থেকে খিলক্ষেত পিকআপে করে এসেছেন মুসল্লি আব্দুল আলিম। তিনি বলেন, টঙ্গীর দিক থেকে যে-সব বাস ঢাকার দিকে আসছে সেগুলোতে উঠার কোনো কায়দা নেই। এছাড়া শত শত পিকআপ আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যে যেতে ৫০/১০০ টাকা করে দিতে হচ্ছে। এমন বিড়ম্বনায় অনেকে পায়ে হেঁটে ফিরতে শুরু করেছেন। আমি ৫০ টাকায় আব্দুল্লাহপুর থেকে পিকআপে খিলক্ষেত এলাম। এখন কুড়িল থেকে রামপুরা যাবো।

একটি পিকআপের চালকের সহকারী মোখলেছুর রহমান বলেন, ইজতেমা শেষে একটি ট্রিপ মারবো তাই গত রাত থেকেই টঙ্গীতে গাড়ি নিয়ে গেছি। সারারাত থেকেছি তাই একটু বেশি ভাড়া নিচ্ছি। এরপর সারাদিন আর কোনো ট্রিপ থাকবে না।

ইজতেমার দিক থেকে আসা তুরাগ বাসের চালক হামিদুর মিয়া বলেন, আব্দুল্লাহপুর থেকে বাসে যাত্রী তুলে একবারে সায়েদাবাদ পর্যন্ত যাবো। তাই সিটিং করে যাত্রী তুলেছি যে যেখানেই নামুক ভাড়া ১৫০ টাকা। এই ট্রিপ নেওয়ার জন্য গতকাল থেকে ওইদিকে বাস রেখেছিলাম।

এর আগে আমিন আমিন… ধ্বনিতে কম্পিত হয়েছে বিশ্ব ইজতেমার ময়দান। তুরাগ তীর ছাড়িয়ে জনসমুদ্রে রূপ নেয় মুসলমানদের এ জলসা। মোনাজাতে শরিক হয়ে সবাই খোদার ধ্যানে মগ্ন হন। আমিন আমিন বলে পরম করুণাময়ের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। যে যেখানে ছিলেন সেখানেই বসে আমিন আমিন বলেছেন। 

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ‘প্রথম পর্বের প্রথম ধাপ’ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের এ ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ধানমন্ডি ৩২-এ আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস, বাড়ছে রহস্য

ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য

যে কারণে ডেমোক্র্যাট পার্টি থেকে সরছেন মুসলিম-আরব ভোটাররা

এক ঐতিহাসিক রদবদলে ডেমোক্র্যাটদের প্রতি দুই দশকের আনুগত্য থেকে বেরিয়ে