সহিংসতায় বিধ্বস্ত ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি

ফেব্রুয়ারি 13, 2025
by

সহিংসতায় বিধ্বস্ত ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের কয়েক দিন পর এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে সহিংসতা চলা মণিপুর রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নেতৃত্ব নিয়ে মতবিরোধের জেরে গত রোববার মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন এন বীরেন সিং। এরপর এই রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হয়। রাজ্যের বিরোধীদল কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের কয়েক দিন পর বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।

১৯৫১ সালের পর থেকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যে ১১তম বারের মতো রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কার্যালয় থেকে রাষ্ট্রপতির শাসনের আদেশ জারি করে বলা হয়েছে, মণিপুরের গভর্নর অজয় ​​ভাল্লার কাছ থেকে একটি প্রতিবেদন প্রাপ্তি ও অন্যান্য তথ্য বিবেচনা করার পর আমি মনে করছি, সেখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের সরকার পরিচালিত হতে পারে না।

রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং বিধানসভার অধিবেশন আহ্বান করা যায়নি।

দলীয় কোন্দল থামাতে ও সংসদে রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় গত রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বীরেন সিং। ওই দিন সন্ধ্যায় রাজ্যের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।

রাজ্য সরকার থেকে কনরাড সাংমার জাতীয় পিপলস পার্টি সমর্থন প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে দলের নেতৃত্বে পরিবর্তন চাওয়া বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাবে সায় দিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বীরেন সিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তিনি সেখান থেকে ফেরার পর বিজেপি একজন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে পারে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু তার আগেই রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে সংঘাতে বিপর্যস্ত ভারতের এই রাজ্যে।

গত প্রায় দুই বছর ধরে অশান্ত পরিস্থিতিতে রয়েছে মণিপুর। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের সহিংস আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এই রাজ্য। গত বছরের সেপ্টেম্বরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। রাজ্যের দুই জাতিগত গোষ্ঠীর এই সংঘাতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

দিল্লি থেকে এসে বলিউডের ‘বাদশাহ’ হয়ে উঠেছেন কিং খান। তিনি