ঘাটতি না থাকলেও বাড়তি দাম সবজির, করলার ১২০, কাঁচামরিচ ৮০

মার্চ 3, 2025
by

শাক-সবজির ভরা মৌসুম এখনও শেষ হয়নি। তবুও রোজাকে কেন্দ্র করে প্রচলিত বিভিন্ন শাক-সবজির বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। খুচরা বাজারে প্রায় প্রতিটি সবজিতেই সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০-৪০ টাকা পর্যন্ত বাড়তি দাম চাইছেন তারা। এক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় সবচেয়ে বেশি দাম বেড়েছে লম্বা বেগুন, করলা এবং কাঁচামরিচের। এসব সবজির মধ্যে লম্বা বেগুন ও করলা ১২০ টাকা কেজি এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সোমবার (৩ মার্চ) রাজধানীর মিরপুরের মাটিকাটা কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সেখানকার সবজির দোকানগুলোতে নতুন গোলআলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, গাজর, ফুলকপি, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, কচুর লতি, ঢেঁড়শ, লাউশাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, কচু শাকসহ বিভিন্ন শাক-সবজি ভরপুর।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসবের মধ্যে করলা ১২০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ মানভেদে ৮০-৯০ টাকা, নতুন গোলআলু ৪০ টাকা, টমেটো আকার ও মানভেদে ৩০-৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ৬০-৮০ টাকা, শশা ৬০ টাকা, ক্ষিরা ৫০-৬০ টাকা, গাজর ৪০-৪৫ টাকা, শিম ৫০-৬০ টাকা, বরবটি ৬০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচকলা ও লেবু হালি প্রতি যথাক্রমে ৫০ ও ৬০-১২০ টাকা দামে বিক্রি হচ্ছে। আর লাউ, ফুলকপি, পাতাকপি, মিষ্টি কুমড়া আকৃতি ও মানভেদে ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর বিভিন্ন শাক বিক্রি হচ্ছে আঁটি হিসেবে (১০-২০ টাকা)।

বিক্রেতারা জানান, সবজির দাম পাইকারি পর্যায়ে বাড়তি। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। তারা মনে করছেন, এখন আর দাম কমার সুযোগ নেই। কারণ, শীতকালীন সবজির উৎপাদন ও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টি হলেই সবজির দাম আরও বেড়ে যাবে।

আবুল হোসেন নামে এক সবজি বিক্রেতা বলেন, গত সপ্তাহেও কাঁচামরিচ ৬০ টাকা, করলা ৫০-৬০ টাকা এবং লম্বা বেগুন ৫০-৭০ টাকার মধ্যে বিক্রি করেছি। কিন্তু রোজার ঠিক আগ মুহূর্তে এসব সবজির দাম বেড়ে গেছে। আবার লেবু-শসার দামও বেড়েছে। পাইকারিভাবেই যখন কিনতে আমাদের বেশি টাকা লাগে তখন খুচরা বাজারেও বাড়তি দামেই বিক্রি করতে হয়। তবু ভ্যান গাড়িতে যারা বিক্রি করি তাদের দোকান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ নেই। যার কারণে কিছুটা কম রাখা যায়। রোজার মধ্যে এসব সবজির দাম কমার সম্ভাবনা খুবই কম।

আশিকুর নামে আরেক বিক্রেতা বলেন, বেগুনি ও শরবতের জন্য লম্বা বেগুন ও লেবুর চাহিদা বেশি। যার জন্য দামও বেশি। আর অন্য শাকসবজির দাম বেশি বাড়েনি। এখনও বাজারে সরবরাহ ভালোই। শীতকালীন সবজিও শেষ হয়নি। তাই কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ গুলোর দামই ক্রেতার নাগালের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেই এই সবজি বিক্রেতা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় ৫ জন নিহত

রাশিয়ার সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশুসহ

হাইকমিশনকে আ.লীগের পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন সাইদা মুনা

অন্তর্বর্তী সরকার গঠনের পর রদবদলের অংশ হিসেবে ঢাকায় ফেরানো হচ্ছে