মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করা হলো না সাব্বিরের

মার্চ 23, 2025
by

মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করা হলো না মাদ্রাসাছাত্র সাব্বির ব্যাপারী (১৯)। বাড়ির সামনেই ডাম্প ট্রাক কেড়ে নেয় তার প্রাণ। এ সময় তার মা মিনি বেগম গুরুতর আহত হন।

রোববার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের ছলিলদিয়া নামক স্থানে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাদ্রাসার ছাত্র সাব্বির চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের শাহ আলম বেপারীর ছেলে। তিনি তারাইল আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

সাব্বিরের মা মিনি বেগম বিলাপ করে বলেন, ছেলে রোজা থাকা অবস্থায় তার ভালো লাগে না বলে সে ঘুমানোর কথা বলে। ঈদের কিছু কেনাকাটা করার জন্য আমার অনুরোধে সাব্বির আমাকে নিয়ে তার মোটরসাইকেলে রওনা দেয়। বাড়ি থেকে বের হলে মেইন সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে একটি মাটিবোঝাই ডাম্পট্রাক রংসাইড দিয়ে এসে আমাদের চাপা দেয়। এতে আমি ছিটকে পড়ে গুরুতর আহত হই এবং ছেলে সাব্বির মোটরসাইকেলসহ ডাম্প ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত সাব্বিরের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। পরে বিক্ষুব্ধ জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর মিয়া জানান, বেপরোয়া গতিতে ডাম্প ট্রাকটি রংসাইড দিয়ে এসে মোটরসাইকেলকে চাপা দেয়। মা ছিটকে গিয়ে আহত হয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু ছেলে সাব্বির হোসেন ঘটনাস্থলে মারা যান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চেন্নাই টেস্টে ভারতের দাপট

চেন্নাই টেস্টে ভারতীয় দল দ্বিতীয় দিনেও তাদের আধিপত্য প্রমাণ করেছে।

গাজায় ‘যুদ্ধাবসানের সময় এসেছে’: বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন,মার্কিন মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর