বিএনপি নেতা বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

এপ্রিল 4, 2025
by

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষতি হয়নি তার।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-যশোর মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, রাতে চৌদ্দমাইল সুপার জুট মিলের কাছে ইউপি চেয়ারম্যান বাশার দাঁড়িয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কের ওপর বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি।

এদিকে এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা ফুলতলা বাজার এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে বাসস্টান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সদস্যসচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোল্যা মনিরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন বাবু, শফিক আহমেদ মেঝবা, আতাউর রহমান, শেখ আলমগীর হোসেন, মোতাহার হোসেন কিরণ প্রমুখ বক্তৃতা করেন। নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার পরপরই খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এক যৌথ বিবৃতিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

বিবৃতিতে তারা বলেন, পতিত সরকারের দোসররা খুলনাকে অশান্ত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি নেতা শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা তারই অংশ।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

ফুলতলা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আবুল বাশার মোটরসাইকেলে করে ফুলতলা বাজার থেকে বেজেরডাঙ্গায় নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সুপার ব্রিকসের সামনে তাকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। ওই ঘটনায় স্থানীয়রা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করে রেখেছিলেন, সাড়ে ৯টার দিকে তা প্রত্যাহার করে নিয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কনসার্ট স্থগিত, হাসপাতালে শাকিরা

পপ তারকা শাকিরা অসুস্থ হওয়ার কারণে পেরুতে অনুষ্ঠিত হতে চলা

স্বাস্থ্য কমপ্লেক্সে নয় যেন ভুতুড়ে বাড়ি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন একটা ভুতুড়ে বাড়ি। কেউ