গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

আগস্ট 2, 2026
by

গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত দু’টি উড়োজাহাজের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দেশটির পসাথা এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের ক্রু সদস্যদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ওই এলাকার বিশাল অংশজুড়ে চলা দাবানল নিয়ন্ত্রণে সহায়তার সময় ফায়ার সার্ভিসের দু’টি উড়োজাহাজের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একই দিনে দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ কেফালোনিয়ায় নতুন করে ছড়িয়ে পড়া আগুনের কারণে স্থানীয়দের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রেকর্ড পরিমাণ তাপদাহ এবং দীর্ঘ অনাবৃষ্টির কারণে চলতি গ্রীষ্মে পুরো ইউরোপজুড়ে দাবানলের ব্যাপক তাণ্ডবলীলা চলছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম বেরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফ্রান্স ও স্পেনেও বিধ্বংসী দাবানল চলছে। তবে ওই দুই দেশের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও গ্রিসে নতুন করে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে গ্রিসের ফায়ার সার্ভিস বলেছে, এথেন্সের পশ্চিমে অ্যাটিকা অঞ্চলের পসাথা এলাকায় অগ্নিনির্বাপণ অভিযান চলাকালে দুটি উড়োজাহাজের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ফোরকাস্ট ওয়েদার গ্রিসের ভিডিওতে ফুটেজে দেখা যায়, কম উচ্চতায় চলাচলের সময় দুটি উড়োজাহাজ কাছাকাছি চলে আসে। এরপর নিচের দিকে থাকা উড়োজাহাজের প্রধান পাখা ওপরের উড়োজাহাজের নিচের অংশে আঘাত হানে। এর ফলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই উড়োজাহাজে। পরে জ্বলন্ত অবস্থায় সেটি বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় উড়োজাহাজটিতে থাকা পানি ফেলে দিয়ে দুর্ঘটনাস্থল ছেড়ে উড়ে যায়। তবে এই ভিডিও ফুটেজের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, সংঘর্ষের কবলে পড়া দুই উড়োজাহাজের একটি ক্রু সদস্যদের সন্ধান পাওয়া গেছে এবং তারা নিরাপদ আছেন। তাদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

অপর দিকে, দ্বিতীয় উড়োজাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেখানে আটকে পড়া ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাহরাইনের কনস্যুলার সার্ভিসের প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব কনস্যুলার সার্ভিস অ্যাম্বাসেডর ইব্রাহিম মোহাম্মদ

মালদ্বীপকে ৪০ কোটি ডলার দিচ্ছে ভারত

অবশেষে ভারত সফর করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শীতল হওয়া