মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা

আগস্ট 17, 2026
by

সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মামলা চলমান থাকলে গ্রাহককে কোনো প্রণোদনা বা নীতি সহায়তা না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সহায়তা পেতে হলে গ্রাহককে আগে মামলা প্রত্যাহার করে এ বিষয়ে হলফনামা দিতে হবে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতকে প্রত্যাশিত অবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দিয়ে আসছে। তবে কোনো কোনো গ্রাহক একদিকে এসব সুবিধা গ্রহণ করছে, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে রিট পিটিশনসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছে। এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে।

এ অবস্থায় ফাইন্যান্স কোম্পানিগুলোকে বলা হয়েছে, কোনো গ্রাহকের করা মামলা অনিষ্পন্ন থাকলে তা প্রত্যাহারের শর্তে সরকার বা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কিংবা ভবিষ্যতে ঘোষিত প্রণোদনা প্যাকেজসহ অন্যান্য নীতি সহায়তার আবেদন বিবেচনা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহকের আবেদন পর্যালোচনার পর ফাইন্যান্স কোম্পানি নীতিগত সম্মতি দিলে এরপর গ্রাহককে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। মামলা প্রত্যাহারের পর গ্রাহককে প্রত্যাহার করা মামলার তালিকাসহ একটি হলফনামা জমা দিতে হবে।

হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে, সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের দায়ের করা কোনো মামলা অনিষ্পন্ন নেই।

সার্কুলারে আরও বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে হলফনামা পাওয়ার পর ফাইন্যান্স কোম্পানি নীতিগত সম্মতির ভিত্তিতে প্রদেয় নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না। নীতিগত সম্মতিতে যেসব সুবিধার কথা উল্লেখ থাকবে, সেগুলো অনুযায়ীই প্রণোদনা বা নীতি সহায়তা বাস্তবায়ন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রেলস্টেশন যেন পশুর খামার

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যার কবলে পড়ে মারাত্মক

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত, ৬ জন আহত

ফিলিপাইনের  চাগায়ান প্রদেশের মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ট্রাকের সংঘর্ষে