আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

আগস্ট 18, 2026
by

আগামী মাসে যুক্তরাষ্ট্র যেত পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর হলে গত ১১ বছরের মধ্যে এটি জিনপিংয়ের প্রথম সফর। প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন, ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং পরদিনই যুক্তরাষ্ট্র ছাড়বেন। এই সফর হবে ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিংয়ের প্রথম সফর।

শি’র সফরসূচি সম্পর্কে জানেন এমন চারজন জানিয়েছেন, ‘২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে শি অংশ নেবেন না।’

হোয়াইট হাউসও নিশ্চিত করেছে, ২৪ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য শি ওয়াশিংটন সফর করবেন। তবে তার সফরের বাকি কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। আলোচনায় বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা , ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় উঠে আসতে পারে।

এর আগে ধারণা করা হয়েছিল, শি ওয়াশিংটন সফরের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিতে পারেন। এতে চীন বহুপক্ষীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক শাসনব্যবস্থার প্রতি তার সমর্থন তুলে ধরার সুযোগ পেত।

তবে ওয়াশিংটনে থাকা ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন, চীন এখনো নিউইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এতে ধারণা করা হচ্ছে, শি এবার জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না।

শি জিনপিং সর্বশেষ ২০১৫ সালে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। সে সময় জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিউইয়র্ক সফর করেন।

২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় তিনি ভার্চুয়ালি সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

বিশ্লেষকদের মতে, এ বছরের অধিবেশনে শির অনুপস্থিতি হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক ইস্যুতে *চীনের অবস্থানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সরাসরি তুলনার সুযোগ কিছুটা কমে যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সীতাকুণ্ড সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসাইন (৪২) নামে এক জামায়াত

ইমরান খানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, কী হবে এখন?

দেড় বছরের বেশি সময় ধরে পাকিস্তানের কারাগারে বন্দি দেশটির সাবেক