চবির শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন ১০ বাস

আগস্ট 24, 2026
by

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১০টি নতুন বাস উপহার দিতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আটটি এবং শিক্ষকদের জন্য দুটি বাস দেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় চবি উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে এ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

চুক্তি অনুযায়ী, ১০টি নতুন বাসের মধ্যে চারটি ছাত্রদের, চারটি ছাত্রীদের এবং দুটি শিক্ষকদের যাতায়াতের জন্য দেওয়া হবে।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে আশা করছি।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, জসিম উদ্দিন ফাউন্ডেশনের এই জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কালুরঘাটে ১১,৫৬০ কোটি টাকার রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে

‘শেখ হাসিনা পালানোর পর গুম-হত্যার অবসান ঘটেছে’

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ফ্যাসিবাদী