ঝিনাইদহের বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আগস্ট 26, 2026
by

ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর গ্রামের কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)। কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক ওই গ্রামের মৃত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মেশিন চালু করেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মিনাক্ষি রানী এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মাটিতে পড়ে যান।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী নব কুমার দাস বলেন, “সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে ঘাস কাটার শব্দ শুনে গোয়ালঘরের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি অমরেন্দ্র নাথ মাটিতে পড়ে আছেন। তার স্ত্রী ঘাস কাটার মেশিন ধরে দাঁড়িয়ে ছিলেন এবং তার পুরো শরীর কাঁপছিল। তখন বুঝতে পারি তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গুরুতর মামলা থেকে রেহাই পেলেন ট্রাম্প

গুরুতর মামলা থেকে রেহাই পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জামদানি নিয়ে সমালোচনার জবাব দিলেন জয়া আহসান

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজের সূত্রে কখনও পাশের