উপভোগ করছিলেন পাহাড়ি ঝর্ণা, হঠাৎ উপর থেকে পড়ল বিশাল সাপ (ভিডিও)

সেপ্টেম্বর 16, 2026
by

পাহাড় থেকে পড়ছে ঝর্ণার পানি… সেখানে থাকা পাথরে বসে ভিজে ভিজে সেই ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করছিলেন দুজন নারী। আর তাদের সামনে ছোট্ট একটি শিশু নিয়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। আর এমন সময়ই ঝর্ণার পানির সঙ্গে ভেসে আসা একটি সাপ তাদের ঠিক সামনে এসে পড়ে। এরপর সাপটি দ্রুত সময়ে পাথরের আড়ালে লুকিয়ে যায়।

এমন ভয়াবহ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। যা আবার ধরা পড়েছে এক ব্যক্তির মোবাইলে ধারণ করা ভিডিওতে।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রের সাহাদ্রি পাহাড়ের আম্বোলি ঝর্ণা উপভোগ করছিল একটি পরিবার। তখন তারা এমন ভীতিকর পরিস্থিতিতে পড়েন।

যে ব্যক্তি শিশুকে হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তার কাঁধের ওপর এসে সাপটি পড়ে। তিনি কিছু বোঝার আগেই সাপটি দ্রুত পালিয়ে যায়।

এরপর আশপাশে যারা ছিলেন তারাও সাপটিকে দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তারা ভয়ে চিৎকার করতে থাকেন এবং সেখান থেকে সরে যান।

ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “এটি অনেক বড় সাপ। কোবরা সাপ।” যদিও সাপটি কোন জাতের সেটি জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

বর্ষাকালে প্রকৃতির কাছে গেলে কতটা সতর্ক থাকতে হবে এই ঘটনা সেটিই দেখিয়েছে বলে মন্তব্য অনেকের।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্য থেকে নিজেদের রণতরী প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে : ট্রাম্প

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে