হুথিদের জন্য সহায়তা নিলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না সৌদি

সেপ্টেম্বর 17, 2026
by

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নিচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকমের মধ্যস্থতায় ইসরায়েলের গোয়েন্দা তথ্য সৌদির কাছে যাচ্ছে।

তবে ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা তথ্য নিলেও তাদের সঙ্গে শর্তবিহীনভাবে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি। দেশটির একটি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “যে ধারণা করা হচ্ছে… ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে সৌদি শর্তে নমনীয় হবে, এটি ভুল ধারণা।”

সৌদির শর্ত হলো ইসরায়েলকে স্পষ্টভাবে আলদা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে হবে। এরপর তারা তাদের সঙ্গে সম্পর্ক গড়বে।

গত ফেব্রুয়ারিতে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। আর এই যুদ্ধের প্রভাবেই সৌদি ও ইয়েমেনের হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে।

গতকাল বুধবার সৌদি আরব দাবি করে হুথি বিদ্রোহীরা পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার চেষ্ট করেছে। এরপর বিভিন্ন দেশ এটির নিন্দা জানায়। তবে কেউই সামরিকভাবে সৌদিকে সহায়তার প্রতিশ্রুতি দেয়নি।

এরমধ্যে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে এসেছে। এজন্য তারা ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে।

হুথিদের বিরুদ্ধে সৌদি আরব লড়াই করছে দুটি বিষয় মাথায় রেখে। প্রথমত তাদের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষা করতে হবে। দ্বিতীয়ত তেল পরিশোধনাগারগুলোকে হুথিদের হামলা থেকে দূরে রাখতে হবে।

সৌদির মিত্র দেশগুলো হুথিদের হামলার নিন্দা জানালেও তারা এখন কূটনৈতিক পথে এই উত্তেজনা নিরসনে কাজ করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে

যেভাবে নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানল হিজবুল্লাহর ড্রোন

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের সমুদ্রতীরবর্তী শহর সিজারিয়ায়