গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের

সেপ্টেম্বর 18, 2026
by

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ ফিরিয়ে এনে বাংলাদেশে চিরতরে গুম বন্ধের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘কোনো বাহিনী গুম করতে পারবে না, খুন করতে পারবে না। বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকবে, বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত থাকবে, বাংলাদেশে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ যে সংসদ গঠন করবে, সেখান থেকে নতুন একটা রাষ্ট্রকাঠামোর দিশা পাবে।’

তিনি অভিযোগ করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিলেও বিএনপি সরকার গঠনের প্রথম দিনই গণভোটের গণরায় অস্বীকার করেছে।

আখতার বলেন, ‘সংস্কারের জন্য, মানবাধিকারের পক্ষে, গুম-খুন বন্ধ করার পক্ষে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল—সমস্ত অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই তারা ল্যাপস করে দেয়, সেগুলোকে বাতিল ঘোষণা করে।’

অন্তর্বর্তী সরকারের সময় গুম বন্ধ ও মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অধ্যাদেশ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার তখন আরও শক্তিশালী আইন করার কথা বলেছিল। জনগণ আশা করেছিল, এসব আইনের মাধ্যমে অপরাধ দমন ও বিচারব্যবস্থা শক্তিশালী হবে এবং নাগরিকের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

সংসদে আনা আইনগুলো নিয়ে সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘সরকার সংসদে এমন আইন নিয়ে এসেছে—তারা শক্তিশালী আইন নিয়ে আসার কথা বলে অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল।’

গুমের অভিযোগের তদন্তে স্বাধীন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি গুমের পরে স্বাধীন তদন্ত না হয়, যদি মানবাধিকার কমিশন সরকারের ইচ্ছামতো গঠিত হয়, মানবাধিকার কমিশন যদি সঠিকভাবে, স্বাধীনভাবে তদন্ত করতে না পারে—সেক্ষেত্রে কেমন করে আমরা বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে সুরক্ষিত করতে পারবো?’

বিরোধীদলে থাকার সময় জাতিসংঘের অধীনে গুমের তদন্তের দাবি করা হলেও সরকারে এসে স্বাধীন সংস্থাকে তদন্তের দায়িত্ব না দেওয়ার অভিযোগ করেন আখতার। তিনি বলেন, যে বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ, তাদেরই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং অভিযোগ প্রমাণিত না হলে অভিযোগকারীই শাস্তির মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ হারাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অবিলম্বে প্রকৃতির সাথে যুদ্ধ বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,

হঠাৎ ক্রিকেট ছাড়ার ঘোষণা ক্যারিবীয় পেসারের

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা, টেস্ট খেলতে আগ্রহী নন! এ কথাটি বেশ