‎সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

সেপ্টেম্বর 18, 2026
by

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজেক যাওয়ার পথে তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ এ ধরনের স্লোগান দিচ্ছিল। পেছনে থাকা এলাকার যাত্রীরা তা শুনে আমাদের জানান।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটকের দল সাজেকের উদ্দেশে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে যানজটে পড়ে। এ সময় গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেন।

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারদিন এহসান হৃদয় (২৪), ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) ও পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।

ওসি তৌফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সন্ত্রাসী বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি
dengue

ডেঙ্গু পরিস্থিতি: এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের

বিয়ের দাবিতে সায়েমের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

কুমিল্লার তিতাসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী।