মিরসরাইয়ে বেপজা পরিদর্শন, বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের নির্দেশ

সেপ্টেম্বর 21, 2026
by

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর উন্নয়নকাজ পরিদর্শন এবং বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি অর্থনৈতিক অঞ্চল দুটির বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

এতে অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সেবা, নিরাপত্তা, নির্মাণকাজের মান, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা, কাস্টমস কার্যক্রম এবং দ্রুত পণ্য ছাড়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ডিটিএ বিক্রয়, বন্ডেড সুবিধা, বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন বেপজা নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

পরে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর চলমান উন্নয়ন ও অবকাঠামোগত কাজ সরেজমিনে পরিদর্শন করেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে চলমান উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা, নিরাপত্তা-ব্যবস্থা জোরদার এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন বেপজা নির্বাহী চেয়ারম্যান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ জালে বাংলাদেশ

আমেরিকা ফার্স্ট, এই নীতিকে সামনে রেখে প্রায় সব বৈদেশিক সহায়তা

জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবি ছাত্রশিবিবের

জুলাইয়ের গণহত্যার দ্রুত বিচার কার্যকরের লক্ষ্যে স্পষ্ট রূপরেখা প্রণয়নের দাবি