দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু আজ

সেপ্টেম্বর 28, 2026
by

চলতি বছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ শুরু হচ্ছে আজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ইতিমধ্যে বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর নম্বরপত্র ও টেবুলেশন শিট বিতরণ করা হবে বকশীবাজারে বোর্ডের মূল কার্যালয়ের দাখিল শাখা থেকে। আর অন্যান্য অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে এসব কাগজপত্র সংগ্রহ করতে পারবে।

সময়সূচি অনুযায়ী, ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলোর জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ করা হবে।

এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের আওতাধীন জেলাগুলোতে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে তিন দিন এসব কাগজপত্র বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট সংগ্রহের নিয়মও জানানো হয়েছে। এগুলো গ্রহণের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের ক্ষেত্রে মাদ্রাসা প্রধান নিজে অথবা তার মনোনীত প্রতিনিধি তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষরসহ প্রাধিকারপত্র নিয়ে আসতে পারবেন।

অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে। মাদ্রাসা প্রধান বা তার মনোনীত প্রতিনিধির আবেদনে প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব শর্ত পূরণ না হলে বোর্ডের পক্ষ থেকে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট দেওয়া হবে না।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক

সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায়

অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল

অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন।