ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ আগামী মাসে 

জুলাই 7, 2024
by

ইরানের মাসুদ  পেজেশকিয়ান ইসলামিক প্রজাতন্ত্রের নবম প্রেসিডেন্ট হিসেবে আগস্টের শুরুতে পার্লামেন্টের সামনে শপথ নিবেন, রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়। পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের সদস্য মোজতাবা ইয়োসেফির উদ্ধৃতি দিয়ে সরকারি  বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ৪ বা ৫ আগস্ট প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট তার প্রস্তাবিত মন্ত্রীদের আস্থা ভোটের জন্য সংসদে উপস্থাপন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ইরানের নির্বাচিত  প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব  নেওয়ার আগে সংসদে শপথ নিয়ে থাকেন। ইরানে সর্বোচ্চ নেতার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর, নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইরানের চূড়ান্ত কর্তৃত্ব সর্বোচ্চ নেতার ওপর নির্ভর করে। গত ৩৫ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি কর্তৃক সর্বোচ্চ নেতার পদটি প্রতিষ্ঠিত।
পেজেশকিয়ান শুক্রবার প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির স্থলাভিষিক্ত হওয়ার জন্য কট্টর রক্ষণশীল সাঈদ জালিলির বিরুদ্ধে রানঅফ নির্বাচনে জিতেছেন । সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চট্টগ্রামে এস আলমের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা

বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের মালিকানাধীন ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা

বাচ্চাদের চেয়েও আগে আমার বউ : রাজ চক্রবর্তী

আর মাত্র কয়েকদিন পরেই বড় পর্দায় আসতে চলেছে ওপার বাংলার