ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণ শক্তির টেস্ট দল দক্ষিণ আফ্রিকার

জুলাই 8, 2024
by

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষনা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে একমাত্র নতুন মুখ ব্যাটার ম্যাথু ব্রিটস্কি।
ঘরোয়া সিএ টি-টোয়েন্টি লিগের কারনে গত ফেব্রুয়ারিতে মূল খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ২-০ ব্যবধানে পরাজিত হওয়া  ঐ দুই ম্যাচ টেস্ট সিরিজের তিনজন ক্রিকেটার দলে জায়গা ধরে রেখেছেন। তারা হলেন- ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিট।
দক্ষিণ আফ্রিকা দলের  ব্যাটিংয়ের ভবিষ্যৎ তারকা হিসেবে দলে রাখা হয়েছে বেডিংহ্যামকে। দুই অভিজ্ঞ পেসার মার্কো জানসেন ও এনরিচ নর্টির অনুপস্থিতিতে রেখে দেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী পেসার প্যাটারসনকে। বিশ্রাম দেওয়া হয়েছে জানসেনকে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বিবেচনা করা হয়নি নর্টিকে।
প্রথম শ্রেনির ক্রিকেটে  পারফরমেন্সে জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৫ বছর বয়সী ব্রিটস্কি। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৭ দশমিক ১৬ গড়ে ৩১২২ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ব্রিটস্কির। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ৬ ম্যাচে ৬১ রান করেছেন এই ডান হাতি ব্যাটার।
বর্তমানে কাউন্টি ক্রিকেটে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছেন ব্রিটস্কি। গত বছর ‘এ’ দলের হয়ে শ্রীলংকা সফর করেছেন তিনি।
২০২৩ সালের মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন উইকেটরক্ষক-ব্যাটার রায়ান রিকেলটন। ১৬ মাস পর আবারও দলে ফিরেছেন রিকেলটন। একাদশে জায়গা পেতে দলে থাকা আরেক উইকেটরক্ষক কাইল ভেরেইনার সাথে লড়াই করতে হবে রিকেলটনকে।
দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ওয়াইন মুল্ডার। রিকেলটনের মত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। কেশব মহারাজের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে আছেন পিট।
পোর্ট অব স্পেনে আগামী ৭ অগাস্ট থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গায়ানায় ১৫ তারিখ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।  সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ৩৬ দশমিক ৩৩ এবং দক্ষিণ আফ্রিকা ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের ষষ্ঠ ও সপ্তমস্থানে আছে।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়াইন মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি

ঢাকা, ২০ আগস্ট, ২০২৪ : অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম

জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ

প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ।