বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতি

আগস্ট 8, 2024
by

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ : প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি আগামী রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।
সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আজ এ দাবি জানান।
এ সময় সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম ও ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার খোকন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। আমরা তাদের এই দাবির সঙ্গে একমত।
তিনি বলেন, যে সব বিচারপতি সততা ও সাহসিকতার এবং আন্তরিকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করেছেন, তাদের ভয় নেই।
সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, যারা বিচারিক মন নিয়ে সংবিধান ও আইনানুযায়ী বিচার করতে পারবেন এমন যৌগ্যদের বিচারক পদে নিয়োগ করতে হবে। বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ব্যারিস্টার খোকন শেখ হাসিনার ক্ষমতায় থাকা কালে বিচার বিভাগের নানা অনিয়ম তুলে ধরেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার খোকন বলেন, গুম খুনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে মিথ্যা গায়েবী ও হয়রানিমূলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টির উপর তিনি গুরুত্ব দেন।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে দেশে প্রকৃত সংকট তৈরি করেছেন বলে উল্লেখ করেন ব্যারিষ্টার খোকন। অবিলম্বে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের ধাক্কায় শাকিব হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল