নেত্রকোনায় শ্রমিক দলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮
নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবিতে নেত্রকোনায় শ্রমিক দলের মানববন্ধনের প্রস্তুতিকালে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৮ জানুয়ারি) জেলা পাবলিক হলের সামনের সড়কে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।