গণহত্যার বিচার করবই, হাসিনাকে ফেরত চাইব: ড. ইউনূস
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় দেড় হাজার ছাত্র-জনতার শহীদি মৃত্যু হয়েছে। এই গণহত্যার বিচাদদর করবেন বলে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবেন বলেও জানান তিনি।