বিজয় দিবস : নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।