৭৩৩ গ্রাম সোনা নিয়ে অভিনেত্রীসহ দুই বিমান যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা।