ভারত-পাকিস্তানের নাটকীয়তা ঘুচাতে ‘পার্টনারশিপ ফর্মুলা’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর শুরু হতে আর মাত্র আড়াই মাসের মতো বাকি। প্রস্তাবিত সূচি এবং ভেন্যু প্রকাশ্যে এলেও, টুর্নামেন্টটি কোথায় হবে এখনও সেই অনিশ্চয়তা কাটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অন্যদিকে, হাইব্রিড মডেল