টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম পর্বের জোড় ইজতেমায় অংশগ্রহণ করবেন মাওলানা জোবায়েরপন্থিরা। এরপর শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।