শ্রীলংকার সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যাবে ইসির প্রতিনিধি দল
শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধি দল। আগামী ১৪ নভেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে সম্প্রতি ইসির উপসচিব মো. মাজহারুল ইসলামের পাঠানোর এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।