দুর্বল ব্যাংকগুলোকে ধার দিতে রাজি ১০ ব্যাংক
আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে অর্থ ধার দিতে রাজি হয়েছে অতিরিক্ত তারল্য থাকা সবল ১০ ব্যাংক। এসব ব্যাংকের ঋণে গ্যারান্টি বা নিশ্চয়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। bank গতকাল (বুধবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।