নতুন বলে ভারতের ভরাডুবি, জয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড
দ্বিতীয় সেশনের পানিপানের বিরতি পর্যন্ত বেঙ্গালুরুতে ভারতকে এগিয়ে রাখছিলেন অনেকেই। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার কীর্তি গড়ার পরেও দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। ৩৫৬ রানে পিছিয়ে থাকার পরেও ভারত হাল ছাড়েনি। পালটা লিড তারা নিয়েছিল ৩ ফিফটি আর ১টি ড্যাডি