ভারতকে লজ্জায় ডুবিয়ে বড় লিডের পথে নিউজিল্যান্ড
ঘরের মাঠে টেস্টে টানা ১৮ সিরিজ অপরাজিত ভারত। রোহিত শর্মাদের এমন দাপুটে অবস্থানের পরও ঘরের মাঠে টেস্টে সর্বনিম্ন ৪৬ রানে অলআউটের লজ্জায় ডুবিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর যে পিচে রোহিত-কোহলিরা নাকানিচুবানি খেয়েছেন, সেখানেই পরে কিউই ব্যাটাররা স্বাভাবিক গতিতে রান তুলেছেন। ডেভন কনওয়ের ফিফটিতে ১৩৪