গত ১৫ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে উচ্চ আদালতে রিভিউ পিটিশন দায়ে করা হবে।