স্বামীকে হত্যা করে ঘরেই বালিচাপা দিয়ে রেখেছিলেন স্ত্রী 

সেপ্টেম্বর 9, 2024
by

নড়াইলে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে এক সপ্তাহ ধরে নিজ ঘরে বালিচাপা দিয়ে রেখেছিলেন স্ত্রী। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কাইচদাহ এলাকা থেকে স্বামী শিমুল হোসেন গাজীর (৩৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী পলি বেগমকে (৩০) আটক করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিমুল যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর এলাকার আব্দুল্লাহ গাজির ছেলে। তার স্ত্রী পলি নড়াইল সদর উপজেলার কাইচদাহ গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিমুলের দুই স্ত্রী। প্রথম স্ত্রী থাকেন শিমুলের গ্রামের বাড়ি শ্রীধরপুরে। দ্বিতীয় স্ত্রী পলি বেগম নড়াইল সদর উপজেলার কাইচদাহ গ্রামে থাকতেন। শিমুল এখানে আসা-যাওয়া করতেন। গত ২ সেপ্টেম্বর হঠাৎ শিমুল নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে তার কোনো সন্তান মেলে না। দ্বিতীয় স্ত্রী পলির কাছে জানতে চাইলেও শিমুল তার কাছে নেই বলে জানান। পরে ৬ সেপ্টেম্বর শিমুলের ভাই অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তের একপর্যায়ে আজ সোমবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিমুলের দ্বিতীয় স্ত্রী পলিকে হেফাজতে নেয়। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে শিমুলকে হত্যা ও নিজ বাড়িতেই চাপা দেওয়ার কথা স্বীকার করেন পলি। পরে পলির কথামতো কাইচদাহ গ্রামে গিয়ে পলির একটি ঘর থেকে বালিচাপা দেওয়া শিমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিমুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন পলি বেগম। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আটক হলো শাহরিয়ার কবির

শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা

পেস দাপটে প্রথম দিনই ১৭ উইকেটের পতন

গায়ানা, ১৬ আগস্ট ২০২৪ : পেসারদের দাপটে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ