জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুল বারী। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে
কাউনিয়ায় তিস্তার চরে কুমড়া চাষ করে ভাল দাম পেয়ে বেজায় খুশী কৃষকেরা । তিস্তা চরের কীটনাশক মুক্ত মিষ্টি কুমড়া এখন রফতানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তিস্তার জেগে উঠা চরে শুধু কুমড়া নয় আরো বিভিন্ন সবজির ফলন হয় যা ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের
টানা বৃষ্টির কারণে আজ বাংলাদেশ এ’-পাকিস্তান শাহিনসের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ফলে পাকিস্তান শাহিনসের কাছে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ‘এ’।ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অবিরাম বৃষ্টির কারনে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ এ’-পাকিস্তান শাহিনসের খেলোয়াড়রা। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ওয়ানডে সিরিজ
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি মহাসড়কে যুক্তরাষ্ট্রগামী অভিবাসী কাফেলার মধ্যে একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে একটি কন্যা শিশুও রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।জাতীয় অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এ ঘটনায় আরো
‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের মদদ দিলে আজীবন বহিস্কার’ শীর্ষক ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম
নগরীর মিরপুর এলাকার বাসিন্দা এমএ রাজ্জাক সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার একমাত্র ছেলেকে হারিয়ে শোকাভিভূত ও হতবিহ্বল হয়ে পড়েছেন।দুই সন্তানের মধ্যে জনাব রাজ্জাকের বড় ও একমাত্র পুত্র আসিফ ইকবাল ১৯ জুলাই ছাত্র
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এক টেলিফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ শুক্রবার টেলিফোনে প্রধান উপদেষ্টাকে তার শুভ কামনা জানান এবং দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যকার সৌহার্দ্য তাদের জনগণের
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক গুমের হাত থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি
বাংলাদেশে গত ১৫ বছরের গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেশে স্বৈরাচারের অপকর্মের তদন্তের জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে এটা প্রাথমিক দল, ফ্যাক্টস এ্যান্ড ফান্ডিং টিম।
বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে ১ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে।তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল ৩২ হাজার ৬০৫ কোটি