অর্থনীতি - Page 2

ব্র্যাক ব্যাংকের এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড অনুমোদন

ব্র্যাক ব্যাংক পিএলসিকে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় ব্যাংকটির তিন বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।
সেপ্টেম্বর 29, 2026

ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের কড়া তাগিদ

নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো হবে না জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত
সেপ্টেম্বর 17, 2026

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা ১১.৬৮ থেকে ১১.৭২ শতাংশ ঘোষণা

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় এ মুনাফা দেওয়ার অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের
সেপ্টেম্বর 17, 2026

শেয়ারবাজারের সংকট কাটাতে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজতে হবে

পুঁজিবাজারের বর্তমান সংকট থেকে উত্তরণে শুধু সমস্যাগুলো চিহ্নিত করলেই হবে না, বাস্তবসম্মত সমাধানের পথও খুঁজে বের করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। বাজারের স্থিতিশীলতা ফেরাতে তারল্য বাড়ানো, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং নতুন পণ্য ও ট্রেডিং কৌশল চালুর ওপরও
সেপ্টেম্বর 15, 2026

পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুত হতে হবে।
সেপ্টেম্বর 13, 2026

শক্তিশালী শেয়ারবাজার অর্থনীতিতে ভূমিকা রাখবে : সিএসই এমডি

শক্তিশালী শেয়ারবাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেছেন, শেয়ারবাজার যত শক্ত ভিত্তির ওপর কাজ করবে, এর সঙ্গে সংশ্লিষ্ট সব উপাদান অর্থনীতিতে তত বেশি ভূমিকা রাখতে পারবে। রোববার
সেপ্টেম্বর 13, 2026

এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে গেল বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমানো এবং অবলোপন করা টাকা আদায়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়-দায়িত্ব এবং কর্মদক্ষতা মূল্যায়নে একটি অভিন্ন ‘কি পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই) নীতিমালা জারি করা
সেপ্টেম্বর 13, 2026

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালন করেন। কয়েক ঘণ্টার উত্তেজনার পর দুপুর পৌনে একটার দিকে দুই পক্ষই স্থান ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সেপ্টেম্বর 13, 2026

স্ক্র্যাপ ঘোষণায় অন্য পণ্য আমদানি করলে কঠোর আইনি ব্যবস্থা : এনবিআর

স্ক্র্যাপ ঘোষণায় পুনরায় ব্যবহারযোগ্য অন্য পণ্য আমদানি করা হলে আমদানিকারকের বিরুদ্ধে আমদানি নীতি অনুসারে কঠোর আইনি ব্যবস্থার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হাইকোর্ট বিভাগের নির্দেশের পর গত ৯ সেপ্টেম্বর এ বিষয়ে পরিপত্র জারি করেছে। এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস : নীতি) রেজাউল
সেপ্টেম্বর 12, 2026

এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে বিভাগীয় শাস্তির মুখে পড়া আরও ৩ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের বিভাগীয় মামলার দায় থেকেও পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর
সেপ্টেম্বর 10, 2026

জাহাজ বণ্টনে অনিয়ম, ৪ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত

জাহাজ বণ্টনসংক্রান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা যথাযথভাবে পালন না করার অভিযোগে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং
সেপ্টেম্বর 9, 2026