২৯ বছর পর আগের নামেই ফিরল ‘জিয়া উদ্যান’
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের নাম জিয়া উদ্যান পুনর্বহাল করেছে অন্তর্বর্তী সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা পরিষদ বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায়