ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে, আহত ৪০
ফরিদপুরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ডাঙ্গী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫০ জনের মতো বরযাত্রী ছিল। এদের প্রায় ৪০ জন আহত হয়েছেন।