বিয়ের অনুষ্ঠানে মাংস চাওয়ায় বেধড়ক পিটুনি
বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস চাওয়া নিয়ে বরপক্ষের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪),