ট্রাম্প-মোদির বৈঠকের আগেই মার্কিন পণ্যে শুল্ক কমাচ্ছে ভারত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পদক্ষেপটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ভারত প্রায় ৩০টি মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা করেছে।