চুল কেটে ও মুখে কালি মাখিয়ে গৃহবধূকে নির্যাতন
যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনার জেরে ফজিলা চম্পা নামে এক গৃহবধূর মাথার চুল কেটে ও মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে ভুক্তভোগী নারী মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে