ইউএনওকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
দুর্নীতি, শিক্ষক নির্যাতন ও এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহীকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন উপজেলার শিক্ষক ও কর্মচারীরা। তাদের সঙ্গে যোগ দেন ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের নেতারা। এতে শহরে যানচলাচল বন্ধ হয়ে